শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন

৯১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রবিবার দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্বের স্মৃতি ফিতে কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু কর্ণার এবং মুক্তিযুদ্ধ কর্ণার ঘুরে দেখেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর জেলা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল হক, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।