শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

কাপ্তাইয়ে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবেঃ ডিসি রাঙ্গামাটি

১২২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। সকল জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, হেডম্যান এবং কার্বারীসহ সকলকে নিয়ে আমরা একটা ভাল ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, হেডম্যান, কারবারি, সাংবাদিক এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম ( বার), কাপ্তাই জোনের উপ- অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ, পিএসসি, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, হেডম্যান থোয়াই অং মারমা, ইউপি সদস্য মোঃ সরোয়ার প্রমূখ।