শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

দীঘিনালার বাবুছড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৫০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্নমানবতার সেবায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতা খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগল উদ্যোগে দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউনিয়নে শতাধিক পাহাড়ি বাঙালী দুঃস্থ অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা জোনের আয়োজনে উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উদ্বোধন করেন দীঘিনালা জোনের দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিদ হাসান পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা,২নং ওয়ার্ড সদস্য জুয়েল চাকমা, মহিলা সদস্য বেবিটন চাকমা, রাশিকা চাকমা ও স্বাগতা চাকমা প্রমূখ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রেদান করেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ মোস্তাফিজুর রহমান। এতে শতাধিক অসহায় দুস্থ পাহাড়ি বাঙ্গালী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।

বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, সেনাবাহিনীর এধরনে সেবা সত্যি প্রশংসার এলাকার অসহায় মানুষগুলো বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ নিতে পারে। দীঘিনালা জোনকে আমি ধন্যবাদ জানাই।