শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

হরতাল-অবরোধে কাপ্তাইয়ে মাছ ব্যবসায়ীদের ব্যবসায় ধস

২২৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
দেশের বিরাজমান পরিস্থিতিতে কাপ্তাই লেকের মাছ ব্যবসায়ীদের ব্যবসায় ধস্ নেমেছে। গত ২৮ অক্টোবর হতে দেশে হরতাল ও অবরোধের ফলে কাপ্তাই লেকের মৎস্য ব্যবসায়ীদের ব্যবসা ধস নেমেছে। লেকের বিভিন্ন প্রজাতির মাছ কাপ্তাই হতে ঢাকা-চট্রগ্রাম বিক্রয়ের জন্য নেয়া হত। বাজার পরিস্থিতি খারাপ হওয়ার ফলে আগের তুলনায় এখন আর কোন পাইকারি ব্যবসায়ীরা মাছ ক্রয় করছেনা। যার ফলে বাজারে মাছের মূল্য হ্রাস হওয়ায় ব্যবসায়ীরা আগের চেয়ে মাছের ড্রামপ্রতি ১হাজার টাকা ক্ষতি হচ্ছে।

হরতাল অবরোধের আগে ঢাকা-চট্রগ্রাম পাইকারিরা ট্রাকে ট্রাকে করে বিভিন্ন জেলায় মাছ নিয়ে যেত।ব্যবসায় ও দাম ছিলো অনেক ভাল। ফলে আগের মত মাছের দাম না পাওয়ায় কাপ্তাইয়ের মৎস্য ব্যবসায় ধস্ নেমেছে।

কাপ্তাই মৎস্য উন্নয়ন শাখা ব্যবস্থাপক মাসুদ আলম জানান, সরকারিভাবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন হতে নিয়মিত মাছ বিপণন করা হচ্ছে। তবে পূর্বের চেয়ে মাছ বিক্রয় কিছুটা কম। এছাড়া সব কিছুই স্বাভাবিক রয়েছে।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ নবী হোসেন জানান, দেশের বিরাজমান পরিস্থিতির ফলে মাছ ব্যবসায় ধস নেমেছে। বিশেষ করে ২৮অক্টোবর হতে ঢাকা-চট্রগ্রামের আগের মত আর পাইকারি মাছ ক্রয় করছে না। মাছের বাজার মন্দা হওয়ার ফলে আমাদের প্রতি মাছের ড্রামে ১হাজার টাকারও বেশি করে ক্ষতি হচ্ছে। আমরাও তেমন কোন দাম পাচ্ছিনা বলে জানান। পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় ধরনের সংকটে পড়বে বলেও জানান।