শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

নানিয়ারচরে তথ্য আপার উঠান বৈঠক

১৯০

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) এ উঠান বৈঠকের আয়োজন করে।

সোমবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় তথ্য আপা প্রত্যাশা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান।

এতে বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, বুড়িঘাট ইউপির ১,২,৩ ওয়ার্ডের মহিলা সদস্য নাসিমা বেগম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম হাওলাদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক রোহেল চাকমা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নারীর ক্ষমতায়ণ সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও তথ্য সেবা কেন্দ্রে গিয়ে বিনামূল্যে সেবা নেওয়ার জন্য অনুরোধ জানান।