শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৭৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প ওয়াগ্গাছড়া জোন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ই নভেম্বর) বিকেল ৩টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা। এসময় তিনি দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং সকলকে খেলোয়াড় সুলভ আচরণ মেনে চলার আহবান জানান।

উদ্বোধনকালে এসময় ৪১বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, হেডম্যান উবাথোয়াই চৌধুরী, হেডম্যান সানুচিং মারমাসহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নারানগিরি মৌজা এবং পেকুয়া মৌজার মধ্যকার খেলা গোল শূন্য ড্র হলে উভয় দল ১- ১ করে পয়েন্ট লাভ করেন। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।