শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কাঠের মান যাচাইয়ে কাপ্তাই এলপিসি কারখানা পরিদর্শনে খাদ্য অধিদপ্তরের টিম

২৪৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) হতে কাঠের ডানেজ ক্রয়ে উচ্চ পর্যায়ের ৫সদস্য বিশিষ্ট টিম কাপ্তাই এলপিসি পরিদর্শন করেছেন।

শনিবার সকাল ১০টা হতে ১টা পর্যন্ত কাপ্তাই এলপিসি কারখানায় গর্জন কাঠের পাশাপাশি রাবার কাঠের ডানেজের ব্যবহার উপযোগিতা যাচাই করার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ৫সদস্য সরেজমিনে কারখানা পরিদর্শন করে।

খাদ্য অধিদপ্তর টিম বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) কাপ্তাই ইউনিট শাখা হতে ১০হাজার পিস কাঠের তৈরি উন্নত মানের ডানেজ ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। পর্যবেক্ষক টিম ডানেজ ক্রয়ের জন্য বিএফআইডিসি কারখানার নিজস্ব বাগানের রাবার কাঠের ট্রিটমেন্ট, সিজন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
কাঠের ডানেজের বিনির্দেশ বিবেচনায় নিয়ে রাবার কাঠের তৈরি ডানেজ খাদ্য অধিদপ্তরের খাদ্যশস্য খমালকরণের উপযোগী কিনা তা যাচাই করে। খাদ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের টিমের সাথে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব) ও খাদ্য অধিদপ্তর মহাপরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, আব্দুল্লা আল-মামুন (অতিরিক্ত খাদ্য পরিচালক) পরিদর্শন করেন।

৫ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক খাদ্য অধিদপ্তর পরিচালক মোঃ তাজল ইসলাম, সদস্য সচিব খাদ্য উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন, সদস্য রাঙ্গামাটি খাদ্য নিয়ন্ত্রক কানিজ নাহার বিন্দু, ব্যবস্থাপক হালিশহর সিএসডি চট্রগ্রাম থোয়াই প্রুু মারমা ও কাপ্তাই এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ সরেজমিনে এলপিসি কারখানায় কাঠের মান যাচাই-বাচাই করেন।

কাপ্তাই এলপিসি ইউনিট প্রধান তীর্থ জিৎ রায় খাদ্য অধিদপ্তরের টিমকে রাবার কাঠের উন্নত মানের টেকসই ডেনেজ বিষয়ে অবগত করে। খাদ্য অধিদপ্তর পরিদর্শন টিমের আহবায়ক পরিচালক মোঃ তাজল ইসলাম জানান, আমরা সরেজমিনে পরিদর্শন করে প্রাথমিক পর্যায়ে রাবার কাঠের তৈরি ডানেজের মান ও টেকসই ভাল দেখতে পেলাম। আশাকরি এ কাঠের ডানেজ মান ভাল হবে। এসময় কাপ্তাই এলপিসি ইউনিট শাখার সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।