শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

নানিয়ারচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৮১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে নানিয়ারচর উপজেলা যুবলীগ। এতে ৩শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝিল্লোর মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, সদস্য রিপন তালুকদার প্রমুখ।

এসময় বক্তারা বিএনপির সন্ত্রাসী কর্মকা- রুখতে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে আওয়ামী লীগের একক প্রার্থী দীপংকর তালুকদার এমপি’কে পুনরায় বিজয়ী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।