শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রামগড়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল জব্দ

১৯৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। মঙ্গলবার সকালে রামগড় ৪৩ বিজিবির আওতায় রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দপাড়া এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার ৮শত টাকা। ফেনসিডিল ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকা-কে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।