শিরোনাম
রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রী

লামা রিপোর্টার্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান

৪৭

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

লামা রিপোর্টার্স ক্লাবের ২০২০ সালের নবগঠিত ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২০ইং) রাত ৮টায় লামা বাজারস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টের ২য় তলায় নতুন এ কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক ব্যক্তিত্ব, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতা ও উপজেলার সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন-খবরপত্র পত্রিকার লামা প্রতিনিধি মোঃ তৈয়ব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউছুপ মজুমদার। এছাড়া লামা উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, কবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থেকে সৌন্দর্য বৃদ্ধি করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করছেন। লামা উপজেলা বান্দরবান জেলার একটি স্বনামধন্য উপজেলা। রয়েছে পর্যটন সম্ভাবনা সুযোগ। শুধু প্রয়োজন প্রচার ও প্রকাশ। তিনি সকলকে পর্যটন বিকাশে কলম ধরতে অনুরোধ করেন।

লামা পৌরসভার মেয়র বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা লামা একটি সুন্দর উপজেলা। লামার বুক চিরে বয়ে চলা মাতামুহুরী নদীটি নাব্যতা হারাচ্ছে। মাতামুহুরী নদীর নাব্যতা ফিরিয়ে দিতে বড় প্রকল্পের কথা চিন্তা করছে লামা পৌরসভা। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের সকল কাজে আমাদের সহযোগিতা ছিল ও থাকবে। তিনি লামা রিপোর্টার্স ক্লাবের ভবন নির্মাণে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এদিকে অভিষেক অনুষ্ঠানের পরপরই একই মঞ্চে লামা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল “বীর চট্টলার কন্ঠ” পত্রিকার শুভ উদ্বোধন কল্পে কেক কাটা হয়। বীর চট্টলার কন্ঠ পোর্টালের সম্পাদক বেলাল আহমদ সকলের সহায়তা কামনা করেন।