শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

লামায় ৭ মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিলে জামুকা’র সুপারিশ

৭৬

॥ মোঃ রফিকুল ইসলাম, লামা ॥ 

বাংলাদেশ ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল’ (জামুকা) এর ৬৯তম সভার ৩নং আলোচ্যসূচীর আলোকে সারাদেশে মোট ৩৬ জন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে দেয়া জামুকা’র মহাপরিচালক মোঃ জহুরুল ইসলাম রোমেল এর ১১৮নং স্মারকের এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে দেয়া পত্রের সূত্রে জানা যায়, দীর্ঘ তদন্ত ও শুনানীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৬ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গেজেট ও সনদ বাতিলের জন্য সুপারিশ করা হয়। উক্ত ৩৬জনের মধ্যে বান্দরবানের লামা উপজেলার ৭জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। তারা হলেন, দীলিপ কান্তি দাশ গেজেট নং ৬০, সনদ নং ৯৬২০৮, অর্জুন শীল গেজেট নং ৪১, সনদ নং ২৮৫৭৩, ছাদেক আলী গেজেট নং ৫৮, সনদ নং ১০৪২৩৬, ফরিদুল আলম গেজেট নং ৫৯, এস. কে এইচ সাব্বির আহাম্মদ গেজেট নং ৪০, দিপক কান্তি পাল গেজেট নং ৩৯, সনদ নং ২৮৩৭১ ও প্রিয়দর্শী বড়ুয়া গেজেট নং ৩৩, সনদ নং ২৬২০৩।

লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি অনলাইনের মাধ্যমে জেনেছি। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) হতে কোন লিখিত পত্র এখনো পায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিবেন তা আমরা প্রতিপালন করব।