শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

সেবা নিয়ে গুচ্ছ পরিক্ষার্থীদের পাশে রাবিপ্রবি ও কলেজ ছাত্রলীগ

১৮৪

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে GST গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ৮ টি উপ-কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে ও আয়োজনে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপির নির্দেশনায় শিক্ষার্থীদের জন্য “তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র”র আওতায় নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে।

ছাত্রলীগের কর্মসূচির মধ্যে ছিল: তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, পানি, খাবার স্যালাইন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, বাস সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থাসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করেছে সংগঠনটি।

রাবিপ্রবি’র ছাত্রলীগের সূত্র জানায়, এই সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে। ছাত্রলীগের এ ধারাবাহিকতা সারা দেশের ছাত্রলীগের ন্যায় অব্যাহত থাকবে।

উপরোক্ত কার্যক্রমে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন (রাবিপ্রবি)’র শাখা ছাত্রলীগের ছাত্রনেতা সাইদুজ্জামান পাপ্পু, আকিব মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন ছাত্রনেতা বিশ্বজিৎ শীল, মোঃ মারুফ, সোহেল রানা, সামিউল আলম, রিয়াদ তাসিন।

নেতৃবৃন্দ আরো জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো মোটামুটি অসুদপায়ের বাইরে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমরা এবারও চাইব যে, সব ধরনের ডিজিটাল জালিয়াতি বন্ধের মাধ্যমে এবং সুন্দর ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হোক। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হেনস্থার স্বীকার না হয় সেজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান নেতাকর্মীরা।

এসময় রাবিপ্রবি ছাত্রলীগসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের স্বাগত জানাতে, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে ও দিদারুল আলম দিদারের নেতৃত্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের সুপেয় পানি এবং বিভিন্ন তথ্য দিয়ে হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা করে। এসময় পরীক্ষা কেন্দ্রেগুলোতে পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্ন শ্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

প্রসঙ্গত: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। রাবিপ্রবি কেন্দ্রসহ মোট ৮ টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, উপ-কেন্দ্রগুলো হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি কলেজ, লেকার্স পাবলিক স্কুল এবং কলেজ, সরকারি মহিলা কলেজ, শহীদ আবদুল আলী একাডেমী হাই স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ আলফেসানী অ্যাক্যাডেমি হাই স্কুল, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় এবং মনোঘোর সরকারি উচ্চ বিদ্যালয় ।