শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাঙ্গামাটিতে রাবিপ্রবি’র তত্ত্বাবধানে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত

২০৩

।।নিজস্ব প্রতিবেদক।।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে GST গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ৮টি উপ-কেন্দ্রে সুস্থ ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮,৮৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬৮৩জন অংশগ্রহণ করে। উপস্থিতির হার ৯৮.০৬%।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং প্রক্টর জুয়েল সিকদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং রাবিপ্রবি’র GST ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী, পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন ও পরীক্ষার্থীদের সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, GST গুচ্ছভুক্ত ২০২২ এর B ইউনিট এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । আগামী ২৭ মে ২০২৩ C ইউনিটের এবং ৩ জুন ২০২৩ A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।