শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের নতুন সচিব সফিকুল আহম্মদ

৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ সফিকুল আহম্মদ। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা মোঃ মেসবাহুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে বদলী করা হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মেসবাহুল ইসলাম গত ৫ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছিলেন। প্রায় ২০ মাস এই মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। এই মন্ত্রনালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।