শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

থানচিতে র‌্যাবের অভিযানে পাঁচ জঙ্গি আটক

১২২

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে র‌্যাবের সঙ্গে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জঙ্গি পাঁচ সদস্য আটক এবং অভিযানকালে র‌্যাবের ৯জন সদস্য আহত হয়েছে। তবে জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়নি, আগামীকাল বুধবার সকালে বান্দরবানস্থ র‌্যাব ক্যাম্পে বিস্তারিত তথ্য জানানো হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে থানচি তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে নতুন নির্মিত থানচি-বড়মদক সংযোগ সড়ক রেমাক্রী ব্রিজ হয়ে জঙ্গিরা আসতেছে তখনই র‌্যাব মঙ্গলবার সকাল থেকে থানচি রেমাক্রী ব্রিজ এলাকায় অবস্থান নিলে জঙ্গিদের সাথে র‌্যাবের গোলাগুলি বিনয় ঘটে। এ ঘটনায় জঙ্গি পাঁচ সদস্যকে আটক করেছে এবং অভিযানকালে র‌্যাবের ৯জন সদস্য আহত তাদেরকে র‌্যাবের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, এ সংবাদ সম্মেলন চলাকালীনও র‌্যাবের সাথে জঙ্গিদের থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। গত অক্টোবর থেকে চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩৮জন জঙ্গি ও ১৪জন কেএনএফ সন্ত্রাসী সদস্যকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক আরো বলেন, জঙ্গিদের গুলি শেষ হলে অক্ষত অবস্থায় তাদেরকে আটক করার চেষ্টা করচ্ছি সেজন্য একটু কৌশলী সময় ক্ষেপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা জঙ্গি সন্ত্রাস জিরো টলারেন্স এই নীতি নিয়ে র‌্যাব অভিযান অব্যাহত রেখেছে এবং পাহাড় কিংবা সমতলে জঙ্গিদের এক ইঞ্চি জায়গাও ব্যবহার করতে দেওয়া হবে না। জঙ্গি-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানিয়েছেন এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

এ ঘটনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পর্যন্ত পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল অভিযানে র‌্যাব ৮০ভাগ সফল হয়েছে। আশা করছি শতভাগ সফল হবো। হুজি, আনসারুল্লাহসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সমন্বয়ে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ গঠন করা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের গোয়েন্দা প্রধান লে.কর্ণেল মশিউর রহমান এবং র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।