শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

দীঘিনালায় চাঁদের গাড়ি উল্টে শ্রমিক নিহত

৬৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং এলাকায় চাঁদের গাড়ি(জীব) উল্টে এক শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) বিকাল ৫টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৪কিলো নামক স্থান থেকে চাঁদের গাড়ি করে লাকড়ি বোঝাই করে নিয়ে আসার পথে হাজাছড়া এলাকায় চাঁদের গাড়ী উল্টে জুবাইয়েদ হুসেইন বাবু (২৪) নামে এক শ্রমিক মারা গেছে।

জানাযায়, উপজেলার মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে । আহতরা হলেন, চান্দের গাড়ির চালক মো.শাহ আলম (২৪) এবং শ্রমিক রশিকনগর এলাকার বাসিন্দা নাঈম (১৮)। ঘটনার পর পর আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাকড়ি বোঝাই চান্দের গাড়ি মেরুং আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।