শিরোনাম
কাপ্তাই উপজেলায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত, ব্যবসায় অর্থের অংকও বাড়ছেপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন সচিব মিজ কানিজ মওলারাঙ্গামাটি রাজন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুমাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে আশ্রমের ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধনখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুই পিকআপে অগ্নিসংযোগদেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধস

থানচিতে গরীব অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি

২০৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে গরীব, দুঃস্থ, অসচ্ছল পরিবার ও অসহায়দের মাঝে মানবিক আর্থিক সহায়তা প্রদান করেছেন বলিপাড়া ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানচি বলিপাড়া বাজার প্রাঙ্গণে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন ব্যবস্থাপনায় গরীব অসহায়দের মাঝে নগদ টাকা, কম্বল, ঢেউটিন সহ বলিবাজারে সর্বসাধারণের জন্য ডাস্টবিন বিতরণ শেষে প্রধান অতিথি বক্তব্যে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোনের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি বলেন, দেশ ও দেশের জনসাধারণ মানুষের জীবন মান উন্নয়নে জন্য গরীব অসহায়দের পাশে বিজিবি’র সবসময়ই ছিলাম ভবিষ্যতেও থাকবো।

তিনি আরো বলেন, পার্বত্যঞ্চলের সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ‘সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর’ আওতায় কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, বলিপাড়া বাজার পরিচালনা কমিটি সভাপতি অংসিংম্যা মারমা প্রমুখ। এছাড়াও মেম্বার সজল কর্মকার’সহ হেডম্যান, কারবারি, বাজার কমিটিবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।