শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

বান্দরবানে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

৪৭

॥ আকাশ মার্মা, বান্দরবান ॥

বান্দরবান শহরের পৌর এলাকার কালাঘাটার বড়ুয়াটেকে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চরম ভোগান্তিতে পৌরবাসী। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় জলাবদ্ধতা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি, পানি উঠে পড়ে দোকান ও ঘরে। ফলে সাধারণ মানুষের প্রশ্ন এই ভোগান্তির শেষ কোথায়?

স্থানীয় সাথে কথা বলে জানা গেছে, বান্দরবান সদরের প্রথম শ্রেণীর পৌরসভার বড়ুয়াটেকের প্রধান সড়কটি খানাখন্দকের কারণে এখন গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে মেরামত বা সংস্কারের পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনও উদ্যোগ নেই। পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও রাস্তাঘাটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী।

সরজমিনে দেখা যায়, বান্দরবান পৌরসভায় বড়ুয়াটেক সড়কে মাঝখানে পুরো অংশের ইট-খোয়া উঠে খানাখন্দে কাঁদামাটিতে ভরে গেছে। এতে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে। এখানে প্রতিনিয়তই গর্তে ছোট-বড় গাড়ি উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনার শিকার হয়ে অনেকই আহত হচ্ছে। তাছাড়া পৌরসভায় বিভিন্ন এলাকার রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এ ব্যাপারে পৌর মেয়র মোঃ ইসলাম বেবী বলেন, বান্দরবান হতে কালাঘাটা সড়কটি নিয়ে পর্যালোচনা করা হয়েছে এবং এই সড়কের জন্য বরাদ্দও করা হয়েছে।া যত দ্রুত সম্ভব সড়ক সংস্কারের কাজ শুরু হবে।