শিরোনাম
উদ্ভাবনী চিন্তাকে প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবেরামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনের

খাগড়াছড়িতে লোক লোকালয় অনুষ্ঠানের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

৪৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগে বনফুল থেকে লোক লোকালয় অনুষ্ঠানের ৩৯তম বর্ষপূর্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা।

আলোচনা সভায় বক্তারা বলেন, লোক লোকালয় যুগ যুগ ধরে পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতিকে সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে আসছে। এর মাধ্যমে পাহাড়ের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। বুঝতে পারবে। লোক লোকালয় দেশের ক্ষুদ্র-নৃগোষ্ঠির জীবন ধারার কথাগুলো নিখুঁতভাবে উপস্থাপন করে থাকে।

এ সময় দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিম উল হক, এটিএন টিভি’র জেলা প্রতিনিধি মোঃ আবু দাউদসহ বিভিন্ন পর্যায়ের সংগঠক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।