শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার কাউন্সিল ও শিক্ষক সম্মেলন---

সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক: কার্তিক ত্রিপুরা

৪৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শিক্ষকরাই হচ্ছে দেশ ও জাতির মূল স্তম্ভ। তাাঁরা আছেই বলে এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ক্যাডার হতে পারে। মানুষ গড়ার প্রত্যয়ে শিক্ষকরা জীবন বাজি রেখে সোনার মানুষ তৈরি করছে। পার্বত্য খাগড়াছড়ি জেলার শিক্ষার মানকে উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার মানকে বৃদ্ধি করতে পারলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাব উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শামীম।

এর আগে সকালে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ৩০২টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় মাসুদ পারভেজ। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্তিক ত্রিপুরা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।