শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

মাটিরাঙ্গায় বিষয়ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ

৫৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫ দিন ব্যাপি জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ এর কারিকুলাম এর বিষয়ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ্, মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বিদ্যুত, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণটি মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজিত প্রশিক্ষণটির ব্যাবস্থাপনার দায়িত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। এছাড়াও সার্বিক ব্যাবস্থাপানার দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিস।

এ প্রথম Dissemination Of New Curriculum শীর্ষক স্কীমের আওতায় খাগড়াছিড় জেলার মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মহালছড়ি সহ ৬টি উপজেলার ১১টি বিষয়ে মোট ৪৭৬ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন। প্রতিটা বিষয়ে ৩জন করে ৩৩জন অভিজ্ঞ ট্রেইনার শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিবেন।