শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

বান্দরবান এপিবিএম অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ আটক-২

৬৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদসহ জাহাঙ্গীর আলম(৪২) ও হালু জলদাস (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২ আর্মড পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলা রেইছা থলি পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুইজন সাতকানিয়া উপজেলা বাসিন্দা।

আর্মড পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আর্মড পুলিশ অভিযানে নেতৃত্ব দেন এস আই মোহাম্মদ বেলাল হোসেন, এএসআই আব্দুল মান্নান ও মাহমুদুল হক। পরে অটোরিক্সা তল্লাশী চালালে ৪০ লিটার দেশীয় চোলাইমদ দুইজনকে আটক করা হয়। যার বাজারের মূল্য ১৬ হাজার টাকা।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক আলী আহমদ খান বলেন, আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জেলায় মাদক ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এই সংস্থাটি বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করবে।