শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

মানিকছড়িতে কারিতাসের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

১০২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় প্রকল্পের উপকারভোগী সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ১৩৪ জন সি-গ্রেড উপকারভোগী কৃষান-কৃষানীর মাঝে কৃষি উপকরণ হিসেবে ২৯ কেজি আলু, ৪০২টি মুরগী, ১ কেজি ৫শ গ্রাম মিষ্টি কুমড়া, ২শ গ্রাম তিতকরলা ৫১ কেজি ৫০গ্রাম ধনিয় ৫০ গ্রাম, ৪৩ কেজি ২শ ৪০ গ্রাম মূলার বীজ বিতরন করা হয়েছে। উক্ত কৃষি উপকরণ বিতরনকালে জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মোঃ ফরহাদ আজিম, প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, পংমে মারমা, আবাইশে মারমা, হিমেল চাকমাসহ পাড়ারকার্বারী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পেপ-১ প্রকল্পের উপকারভোগীরা সফলতা অর্জন করতে পারেনি। যার ফলে তারা পিছিয়ে পড়েছে। এই পিছিয়ে পড়া উপকারভোগীরা যাতে ঘুরে দাড়াতে পারেন এবং তারা তাদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারে সে জন্য উক্ত কৃষি উপকরণ হিসেবে বীজ সহায়তা প্রদান করা হয়েছে। প্রকল্পের উপকারভোগীরা যাতে সঠিক পরিচর্যার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদাও মেটাতে পারে সে বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।