শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মানিকছড়িতে কারিতাসের পশুপালন উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ

১০৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের পশুপালন উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে বিতরণ কার্যক্রম শুরু করে শনিবার (২৬ নভেম্বর) প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৪৪ জন পশুপালন কৃষান-কৃষানীর মাঝে পশুপালন উপকরণ কার্যক্রম শেষ হয়।

উপকরণ হিসেবে ৪২টি ছাগল, ১টি শুকর, ১৪০টি মুরগী, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য সিমেন্ট রিং ৪৩টি, কেচোঁ ৯হাজার ৩শ ৫১টি বিতরণ করা হয়। সেই সাথে তাদের মাঝে ২০ কেজি৬শ ২৫গ্রাম মূলা ১৬ কেজি ৫শ গ্রাম ধনিয় ৮কেজি ২শ ৫০ গ্রাম ঢেঁরসের বীজ বিতরণ করা হয়েছে। প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, পংমে মারমা, আবাইশে মারমা, হিমেল চাকমাসহ পাড়ারকার্বারী দোঅংগ্য মারমা, সিএএলসির সভাপতি আম্যে মারমা উপস্থিত ছিলেন।

Fair Ecological Transition বাস্তবায়নে পশুপালের পাশাপাশি কৃষির আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই। পশু লালন পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। তাছাড়া পারিবারিক পুষ্টিচাহিদা মেটানোর জন্য বাড়ির আশপাশের পতিত জমিতে সবজি চাষাবাদ করা যায়। সেক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করে ভার্মি কম্পোষ্ট ব্যবহার ও উৎপাদন করে বাড়তি আয় করা সম্ভব বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা।