শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

মহালছড়িতে সেনাবহিনীর যাত্রী ছাউনি পুনঃনির্মাণ কাজ সম্পন্ন

৮৬

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে যাত্রী ছাউনি পূন:নির্মাণ কাজ সম্পন্ন করেছে সেনাবাহিনী। উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের আওতাধীন সাতঘড়িয়া নামক এলকার চেঙ্গি নদীর পাড়ে অবস্থিত যাত্রী ছাউনিটি দীর্ঘদিন যাবত ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী ছিল। পথচারীদের ভোগান্তির কথা বিবেচনা করে মহালছড়ি সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় যাত্রী ছাউনিটি সম্পূর্ণ ভেঙে পুন:নির্মাণ করা হয়।

রবিবার (২০ নভেম্বর) সকালে যাত্রী ছাউনিটি উদ্বোধনকালে মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বলেন, মহালছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরো বলেন, “মহালছড়ি জোনের পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বর্তমানে যে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রয়েছে তা বজায় রাখার জন্য আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে একযোগে কাজ করার আহবান জানান।

স্থানীয় গ্রামের প্রবীণ কারবারি চির জীবন চাকমা বলেন,”সুখে-দুঃখে মহালছড়ি সেনাবাহিনীকে সব সময় পাশে পেয়েছি আমরা।

মহালছড়ি সেনা জোনের এরূপ মহতী উদ্যোগে স্থানীয় পথচারীরা স্বাগত জানিয়েছেন।