শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

রাঙ্গামাটি মহসিন কলোনিতে অগ্নিকান্ডে ১৭ঘর পুড়ে ছাই

১১৯

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ মহসিন কলোনীতে এক অগ্নিকাণ্ডে ৭জন মালিকের ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে উঠার আগে আগুন চারদিকে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘন্টাব্যাপী প্রচেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিস ছাড়াও পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচারক মোঃ দিদারুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা যতটুকু জেনেছি বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত। এতে ৭জন মালিকের ১৭টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ থেকে ২৫লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তৎক্ষণাৎ রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।