শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

৮১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ঘটিকার সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্স এর শুরুতে নব যোগদানকৃত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার পরস্পর ফুলেল শুভেচ্ছা বিনিমিয় করেন। এ সময় রাঙ্গামাটি জেলার বিচার বিভাগীয় সকল ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন। কনফারেন্সে পুলিশ সপুার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা কামান্ড্যান্ট মোঃ আব্দুল মোন্তাকিম, সদর হাসপাতালের আরএমও ডা শওকত আকবর খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় বন কর্মকর্তগন, রাঙ্গামাটির সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন (ওসি) এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সম্মেলনে গ্রেফতার ও আটকের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগন কর্তৃক করণীয় সম্পর্কে একটি তথ্যবহুল আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের বিধান এবং আদালতের আদেশ মেনে চলার জন্য সকল ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

পরে উপস্থিত সকলে একটি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। পরে সমাপনী বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে বিচারিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।