শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

মানিকছড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় চোলাইমদসহ একজনকে আটক করেছে পুলিশ

৩৪৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশ এবং সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার গাড়িটানা এলাকা থেকে ৯১ লিটার চোলাইমদসহ রাসেল ত্রিপুরা (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দিনবাগত রাত আনুমানিক ১২টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের ওয়ারেন্টে অফিসার মোঃ গোলজার হোসেন ও মানিকছড়ি থানার এসআই মোঃ আওলাদ হোসেন’র নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্সসহ মানিকছড়ি উপজেলাধীণ যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অফিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯১ লিটার চোলাইমদসহ রাসেল ত্রিপুরা নামে ঐ যুবককে আটক করে। সে ঐ এলাকার পিতা মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরা ও মাতা বধু লক্ষী ত্রিপুরার ছেলে।

মানিকছড়ি থানার এসআই মোঃ আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকটকৃতের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।