শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

বান্দরবানে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৭৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের জেলা পর্যায়ে দূর্যোগ প্রস্তুতি ও প্রতিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে মেঘলা হলিডে ইন কনফারেন্স রুমে বান্দরবান বেসরকারি সংস্থা তহজিংডং আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় তহজিংডং এর জেন্ডার ও ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বান্দরবান তহ্জিডং প্রকল্পের ব্যবস্থাপক ম্যামাসিং মারমা ।

বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচি গ্রহণের মাধ্যমে দুর্যোগের ক্ষতিকর প্রভাব সহনীয় পর্যায়ে এনে সার্বিক দুর্যোগ লাঘব করতে হবে। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস না করে গাছ লাগিয়ে বনাঞ্চল তৈরী করার প্রয়োজন। দুর্যোগের পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি অধিকতর দক্ষতার সাথে পরিচালনা করা পাশাপাশি দুর্দশাগ্রস্ত জনগোষ্টীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান করা অনুরোধ জানান।

বক্তারা আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার কার্যক্রমকে সমন্বিত, লক্ষ্যভিত্তিক ও শক্তিশালী করাসহ দুর্যোগ মোকাবেলায় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামো গড়িয়া তুলিবার নিমিত্ত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আহব্বান জানানো হয়।

অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক মিল্টন মুহুরী, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ইউএনডিপি এর প্রতিনিধি এবং উপজেলা ফ্যাসিলিটেটর ও প্রকল্প ফোকাল পাইচিং মারমাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।