শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

লামায় বিয়ের ৫ মাস পরই বিষপানে আত্মহত্যা গৃহবধূর

১০৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

পারিবারিক অশান্তি ও কলহের জের ধরে লামায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ মর্জিনা বেগম (১৮) লামা পৌরসভার ৫নং ওয়ার্ড কুড়ালিয়া টেক গ্রামের মোঃ নাঈম এর স্ত্রী।

পরিবারের সূত্রে ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত ৫ মাস আগে মর্জিনা ও মোঃ নাঈম এর বিয়ে হয়। কিছুদিন যাওয়ার পর থেকে সংসারে বিবাদ ও ঝগড়া লেগেই ছিল। তারই সূত্র ধরে গত ১১ নভেম্বর শুক্রবার দুপুরে স্বামীর বাড়িতে বিষপান করে মর্জিনা বেগম। দুপুর ২টা ৩০ মিনিটে তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবশেষে শনিবার সন্ধ্যায় কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আহাম্মদ বলেন, লাশ এখনো কক্সবাজার। এদিকে নিহতের দাফন কাপনের ব্যবস্থা করা হচ্ছে।

বিষপানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, গৃহবধূ মর্জিনা মৃত্যুর বিষয়টি লোক মারফতে জানতে পেরেছি। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি।