শিরোনাম
অপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২শিক্ষা প্রতিষ্ঠানে সিএসএস’র বিজ্ঞানবিষয়ক কর্মশালা

১১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির (সিএসএস) এর আয়োজনে দিনব্যাপী বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) কাপ্তাই শিশু নিকেতন (বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল) ও শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিশু নিকেতনের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি (সিএসএস)’র বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ধারাবাহিকভাবে বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ৭ আরই ব্যাটেলিয়ান কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফেরদৌস হাসান, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা, উপাধ্যক্ষ সেলিনা সুলতানা, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) কাওসার আলম সহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ।

অধ্যক্ষ রেহানা আক্তার রেখা এই বিজ্ঞান কর্মশলার উদ্বোধন করেন। কর্মশালায় গণিত, জীববিজ্ঞান, জ্যোতিবিজ্ঞান, সাইন্স এক্সপেরিমেন্ট ও প্রোগ্রামিং এর উপর বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি মেডিক্যাল কলেজ ও সরকারি কলেজের গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত সংগঠনটির সদস্যরা। কর্মশালায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ের উপর টিম ওয়ার্ক করানো হয়। কর্মশালা শেষে টিম ওয়ার্কে তিনটি সেরা টিম ও প্রশ্নোত্তর পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।