শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাবিপ্রবিতে সিএসই ও ম্যানেজমেন্ট দিবস পালিত

৭৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের দিবস পালিত হয়েছে। বুধবার (৯নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এ দুইটি বিভাগ পৃথকভাবে অনুষ্ঠান আয়োজিত হয়।

সকালে সিএসই বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ়্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এর পর কেক কেটে সিএসই দিবস শুভ উদ্ভোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।

কেক কাটা শেষে সিএসই বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার সম্মেলন কক্ষে “মর্ডাণ ট্রেন্ডস ফর রিসার্চ মেথডোলজি” বিষয়ে এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কৌশিক দেব এবং আলোচক হিসেবে ছিলেন, রাবিপ্রবি প্রক্টর এবং সিএসই বিভাগের সহকারি অধ্যাপক জুয়েল সিকদার। সেমিনারে সভাপতিত্ব করেন, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব ধীমান শর্মা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক জনাব সজীব ত্রিপুরা।

অপরদিকে সকালে ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ়্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এর পর কেক কেটে ম্যানেজমেন্ট দিবস শুভ উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।

পরে ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট হল রুমে “এমপ্লয়বিলিটি অফ বিজনেজ গ্র্যাজুয়েটস ইন মর্ডার্ণ এইজ” বিষয়ে এক সেমিনার আয়োজন করা হয়। এসময় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জহুরুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নেইংম্রাচিং চৌধুরী ননী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক সূচনা আক্তার।

বিকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট হল রুমে নিজ নিজ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।