শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মহালছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

১০৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনব্যাপী মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ অংশগ্রহণ করে।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় মহালছড়ি উপজেলার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয়, বৌদ্ধ শিশু ঘর স্কুল এন্ড কলেজ তাদের স্ব স্ব প্রকল্প প্রদর্শন করেন।

এছাড়াও উপজেলার কৃষি বিভাগ, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক এবং মহালছড়ির সদর ইউপি সহ উপজেলার সকল ইউপি তাদের স্ব স্ব ডিজিটাল কার্যক্রম প্রদর্শন করে।

পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহালছড়ি উপজেলা সমাজসেবা অফিসার শামসুল আলম, কৃষি অফিসার সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।