শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

পাহাড়ের ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেক এগিয়েছে: দীপংকর তালুকদার

৭৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পাহাড়ের ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেক এগিয়েছে। তারাই সারাবিশে^ বাংলাদেশের নাম তুলে ধরতে সক্ষম হয়েছে। সম্প্রতি,পাহাড়ের পাঁচ নারী ফুটবলার সাফজয়ী করে বীরত্বের সাথে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে জেলার ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীণ বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন স্থাপন করেছেন যেন সকল স্তরের খেলোয়াড় ও সংগঠদের সার্বিক ভাবে আর্থিক সহয়তা করা যায়। তারই অংশ হিসেবে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় ও সংগঠকদের করোনাকালীন অনুদান দিয়ে সহয়তা দিয়ে আসছেন।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের ৫হাজার টাকা করে মোট ৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।#