শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদককে বেধরক জুতাপেটা

লংগদুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

৬৭

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার কর্তৃক মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন কে বেধরক জুতাপেটা ও মার ধররের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন লংগদু উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয় বস্তুপাঠ করেন আটারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, গত ৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আলী ও মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালা হোসেন উপজেলা বিশ্রামাগারের সামনে ব্যক্তিগত কথা বলার সময় অতর্কিতভাবে পিছন থেকে এসে বেলাল হোসেন এর ওপর হামলা করেন এবং পায়ের জুতা খুলে টানা মারতে থাকে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এসময় বেলাল হোসেনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লংগদু উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরন করেন।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আবদুল বারেক সরকার সভাপতির দায়িত্ব থাকাকালীন আওয়ামীলীগ পরিবারের অনেক নেতা কর্মীকে নিজের ইচ্ছা মতো অত্যাচার করেন। এর আগে ও ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক বাবুলকে তার বাহিনী দিয়ে হামলা করেন। নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা ও তদন্ত করে দেখতে পারেন। অন্য এক প্রশ্নের জবাবে তারা বলেন, যারা তার পক্ষে মিছিল করেছ তারা আওয়ামীলীগের কেউ না। আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো গঠনতন্ত্র বিরোধী কর্যকলাপ করবে না। নেতৃবৃন্দ আব্দুল বারেক সরকারকে দল থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য জেলা নেতৃবৃন্দের কাছে আবেদন করবেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল আলম,সহ- সভাপতি হোসেন আলী, আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরো হাওয়া, লংগদু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।