শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

জুরাছড়িতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

৯৬

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা ফিটা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

মেলায় সরকারি বেসরকারি বিভাগের বিভিন্ন দপ্তরসমূহের স্থল পরিদর্শন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ । অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা বলেন, বর্তমান সরকারের সময়ে যেভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া হচ্ছে বিগত কোন সরকার এভাবে উন্নয়ন করতে পারেনি। পার্বত্য সীমান্তবর্তী এলাকায় শিক্ষার যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে তা মানুষ কখনো কল্পনা করতে পারেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার নেতৃত্বের কারণে এসব দূর্গম এলাকায় কাজ করা সম্ভব হচ্ছে বলে তিনি মনে করেন।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল উন্নয়নের ফলে মানুষ এখন ঘরে বসে সকল দপ্তর কর্তৃক বিভিন্ন তথ্য ও সকল নাগরিক সুযোগ সুবিধা সুবিধা পাচ্ছে এজন্য এটিই একমাত্র অবদান জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার বলে বক্তারা উল্লেখ করেন।

মেলায় উপজেলার ২৪টি সরকারি ও বেসরকারি দপ্তরসহ মোট ৩০টি স্টল অংশ নেয়। উপস্থিত দপ্তরে তথ্য কর্মকর্তারা তাদের ডিজিটাল সেবা বিষয় অবহিত করেন।