শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

রাজস্থলীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

১১৯

॥ মোঃ আজগর আলী খাঁন,রাজস্থলী ॥

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা এরপর মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবদুল করিম।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,ডাঃ রুইহলাঅং মারমা, প্রানী সম্পদ কর্মকর্তা তারেখ মাহমুদ, কৃষি অফিসার মাহবুব আলম রনি,ওসি তদন্ত সামশু উদ্দিন সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্টানে প্রধান অতিথি বলেন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। বর্তমান সময়ে সবাই প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ প্রযুক্তি নির্ভর হয়েছে। ডিজিটাল মেলায় নিজের মেধার উপস্থাপন করা হচ্ছে। কে কত প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার মেধাকে তুলে ধরার জন্য তাই এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

মেলায় ২৪ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়।

মেলায় সরকারি-বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। অনুষ্টান শেষে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।