শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

আলীকদমে জাতীয় সমবায় দিবস পালিত

৫৭

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এরপর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে ও ইন্সিট্রাক্টর মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোজাফ্ফর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,উপজেলা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারি বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও সমাজের প্রতিটি স্থানে সমবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সমবায় প্রতিটি মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সমবায়কে আঁকড়ে ধরে জীবনের পরিবর্তন করতে সকলের প্রতি আহবান জানান অতিথিরা।