শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য অন্তর্ভূক্তিকরণ বিজ্ঞতি প্রকাশ

৯২

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর নতুন সদস্য অর্ন্তভূক্তিকেণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সদস্য অর্ন্তভূক্তি করা হবে। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সা. সম্পাদক ও কেইউজে সদস্য অর্ন্তভূক্তিকরণ উপ-কমিটির আহ্বায়ক সৈকত দেওয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সদস্য অর্ন্তভূক্তির বিষয়ে ৭টি শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করা হয়েছে।

শর্তসমুহের মধ্যে রয়েছে, ১. আবেদনকারীকে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত যে কোন গণমাধ্যমে কর্মরত হতে হবে। তাঁকে অবশ্যই আবেদনের সময় থেকে পূর্ববর্তী অন্তত টানা তিন বছর কর্মরত থাকতে হবে। ২. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম এইচএসসি পাশ হতে হবে। ৩. আবেদনকারীকে আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, গণমাধ্যমে কর্মরত নিয়োগ পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ৪. আবেদনকারীকে আবেদনপত্র ‘বই বিতান’, আদালত সড়ক, খাগড়াছড়ি বাজার ( কেইউজে’র কার্যালয়ের নিচ তলার লাইব্রেরী) থেকে ১০০/- (এক শত টাকা) বিনিময়ে সংগ্রহ করতে হবে। ৫. আগামী ২০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। ৬. আবেদনপত্র গ্রহণ করবেন নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক, নির্বাহী কমিটি, কেইউজে ও সদস্য, কেইউজে সদস্য অর্ন্তভূক্তিকরণ বিষয়ক উপ কমিটি। (প্রয়োজনে ০১৭৬৭৬৯১৪৬৮ নম্বরে যোগাযোগ করে জমা দিতে পারবেন।) ৭. অসম্পূর্ণ ফরম সরাসরি বাতিল বলে গণ্য হবে।