শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মাটিরাঙ্গায় (৪০ বিজিবি) পলাশপুর জোন কর্তৃক ভারতীয় পরিধেয় কাপড় উদ্ধার

৪৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্তে অভিযান চালিয়ে পরিধেয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪নভেম্বর ) দুপুরের দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের দলিয়াছড়া নামক স্থানে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ অভিযান চালিয়ে পরিধেয় কাপড়গুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে ভারত থেকে পরিধেয় কাপড় সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অযোধ্যা বিওপির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদান আ: রাজ্জাক এর নেতৃত্বে অভিযানে পরিচালনা করে বিজিবি।

পরে ওই এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পরিধেয় কাপড়গুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কাপড়গুলো জব্দ করে বিজিবি।

এরমধ্যে, বিভিন্ন প্রকার কাপড় (থামি) চাকমাদের পোশাক ১৬৫ টি, ব্লাউজ ১২৭ টি ও লুঙ্গি ৩৬ টি যার আনুমানিক মুল্য ৭৮ হাজার ৫৫০ টাকা। এগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।