শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

কাপ্তাইয়ে দুইটি অজগর অবমুক্ত

৪৪

॥ কাপ্তাই উপেজলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটিতে ২টি অজগর সাপ অবমুক্ত করেছে কাপ্তাই উপজেলা বিনবিভাগ। সোমবার বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে এ সাপগুলো অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তা মো.খন্দকার মাহমুদুল হক মুরাদ।

বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি রাঙ্গামাটি কলেজ গেইট এলাক থেকে একটি ও বিজিবি সেক্টর এলাকা থেকে অন্য একটি মোট ২টি অজগর সাপ উদ্বার করেন দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা। পরে সাপগুলো রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার অধিনে ফরেস্ট রেঞ্জে হস্তান্তর করলে বন বিভাগের কর্মকর্তারা সাপগুলোর অভায়শ্রমে অবমুক্ত করেন।

কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা মোঃ খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগর সাপ ২টি খুবই সুস্থ সবল আছে। তাদের পর্যাপ্ত খাবারের পর বনে অবমুক্ত করা হয়েছে। একটি অজগর লম্বাই ৭ফুট। ওজন প্রায় কেজি। অন্যটি ৬ফুট। ওজন কেজি। পার্বত্য অঞ্চলের জীব বৈচিত্র রক্ষা করতে বন বিভাগ কাজ করছে। পাহাড়ে বন্য প্রাণি রক্ষা করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ বনকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লখ্য, গত ৬ মাসে উদ্বার হওয়া বিরল প্রজাতি ২টি বানর,৭টি সাপ,৪টি ময়না,১টি হরিণ ও একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।