শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা প্রদান

৭৫

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক দূর্গম এলাকার দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়নে জগন্নাথছড়া বিজিবি (শহীদ ক্যাপ্টেন মোঃ জসিম) ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় জগন্নাথছড়া পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়।ওইসময় ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ ইফতেখারুল আলম ৫৪জন দুঃস্থ ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।

বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল বলেন,শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে তরান্বিত করার লক্ষ্যে সর্বদা বরকল জোন কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় বরকল ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক জোনের অধীনস্থ জগন্নাছড়া বিজিবি (শহীদ ক্যাপ্টেন জসিম) ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় জগন্নাথছড়া পাড়ায় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে দূর্গম পাহাড়ি অঞ্চলে ৫৪ জন গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, মেডিক্যাল ক্যাম্পেইনে বিভিন্ন দূর্গম এলাকা হতে দীর্ঘকালীন বিভিন্ন সমস্যা জর্জরিত রোগীরা আগমন করেন।ওইসময় সাধারণ জনগণ এটি একটি মহৎ উদ্যোগ এবং বিজিবি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রতীক হিসেবে কাজ করছে বলে মনে করেন।দূর্গম এলাকায় গরীব দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে অত্র জোনের প্রচেষ্টা অব্যহত থাকবে।ভবিষ্যতে ৪৫ বিজিবি জোন জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবে ।