শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

৪২

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

বর্ণিল আয়োজনে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে র‌্যালী, আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (চেয়ারম্যান) পুচিংমং মারমা, চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা প্রকৌশলী হাসিবুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, পি আই ও আবু হেলাল, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে (১৮অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। নরপিশাচরা বঙ্গবন্ধুর সাথে নির্মমভাবে শেখ রাসেলকেও হত্যা করেছিল। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।