শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

তথ্য জানা মানুষের গণতান্ত্রিক অধিকার

মানিকছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

৮৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

“সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” এই স্লোগানকে সামনে রেখে মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফতা আসমা, মানিকছড়ি থানা ওসি (তদন্ত) মোঃ আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন ও সঠিক সিন্ধান্ত নিতে সহায়তা করে। দেশের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সর্বস্তরে দুর্নীতি দূরীকরণে একটি কার্যকর হাতিয়ার। এছাড়াও দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে তথ্য অধিকারের গুরুত্ব অপরিসীম।