শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

'হাইকিং ইন খাগড়াছড়ি’ উদ্বোধনী অনুষ্ঠানে মংসুইপ্রু চৌধুরী

পাহাড়ের কৃষ্টি-সংস্কৃতি ও বৈচিত্র্যময় বর্ণিল পোশাক-পরিচ্ছদ সমতলের তরুণদের জানাতে সহায়ক ভূমিকা রাখবে

১১২

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

সারাদেশ থেকে বাছাইকৃত অ্যাডভেঞ্চারপ্রেমীদের নিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ২দিনব্যাপী হাইকিং ইন খাগড়াছড়ি। শুক্রবার (১৪অক্টোবর) সকালে খাগড়াছড়ির বানৌক রিসোর্টে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, আজকাল ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। তরুণ প্রজন্মদের রক্ষা করার জন্য তাদের চিন্তা জগৎকে নতুন দর্শনে নাড়া দিতে এই সকল অ্যাডভেঞ্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে পাহাড়ের কৃষ্টি-সংস্কৃতি ও বৈচিত্র্যময় বর্ণিল পোশাক-পরিচ্ছদ সম্পর্কে সমতলের তরুণদের জানাতে সহায়ক মাধ্যম হিশেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগের পাশে সব সময় থাকবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও সাবেক উপ-সচিব সুবিনয় ভট্টাচার্য্য উদ্বোধনী সভায় সভাপতির বক্তব্যে বলেন, আমরা দেশের তরুণ সমাজকে অ্যাডভেঞ্চার কার্যক্রমও অ্যাডভেঞ্চার ক্রীড়া অনুশীলনের মাধ্যমে তাদের সুশৃঙ্খল জীবন-যাপন, ব্যক্তিত্বের উন্নয়ন ও নৈতিক চরিত্র গঠনে কাজ করে যাচ্ছে। অ্যাডভেঞ্চার পর্যটন বিকাশ ও প্রকৃতি নির্ভর ইকো ট্যুরিজম বাস্তবায়ন ফাউন্ডেশনের অন্যতম লক্ষ। এ উদ্দেশ্যে আমরা যুব সমাজকে নিয়ে নানা আয়োজন করে থাকি। হাইকিং ইন খাগড়াছড়ি তেমনি একটি আয়োজন।

 

তরুণ সংগঠক ও ‘হাইকিং ইন খাগড়াছড়ি’র সমন্বয়কারী অপু দত্ত’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাঃ সম্পাদক আবু তাহের মুহাম্মদ।

দুইদিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানে বাছাইকৃত ৩০জন তরুণ-তরুণী অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন, হাইকিং, পর্যটনখাতের বিকাশে ভূমিকা নিয়ে স্বচ্ছ ধারণা অর্জন করবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি পৌরসভার সহযোগীতায় আয়োজিত ইভেন্টটি আগামী ১৫অক্টোবর আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে বলে জানা গেছে।

এ সময় বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন’র বিভিন্ন পর্যায়ের কর্মকরর্তা ছাড়াও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাঃ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সাংবাদিক তমাল দাশ লিটন, সংগঠক রানা হামিদ, সংগঠক এস এম নাজিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।