শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

নকল সরবরাহে দায়ে মাটিরাঙ্গা সরকারী কলেজের অফিস সহায়কের দুই বছরের কারাদন্ড

১১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারী কলেজ পরীক্ষ কেন্দ্রে নকল সরবরাহের দায়ে কলেজের অফিস সহায়ক মোঃ কামাল হোসেনকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ের ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটর তৃলা দেব এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত মোঃ কামাল হোসেন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব প্রশান্ত ত্রিপুরা জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে জনৈক পরীক্ষার্থীর মোবাইল উত্তরপত্র প্রেরণ করেন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক মোঃ কামাল হোসেন। এসময় তাকে হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মোঃ আজগর হোসেন।

পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব তাকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-এর ৯ ধারায় দুই বছরের কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করেন। এসময় মোঃ আজিম উদ্দিন নোমান নামে ওই শিক্ষার্থীকে তিন বছরের জন্য বহিস্কার করেন ভাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বঅহী অফিসার তৃলা দেব বলেন, নকল সরবরাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই সাথে অপরাধ স্বীকার করায় কলেজের অফিস সহায়ক মোঃ কামাল হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মোঃ কামাল হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র অধীনে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করে আসছিল। এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।