শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

কঠিন চীবর দানোৎসবে নানিয়ারচরে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা প্রদান

১৭৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসবে রাঙ্গামাটির নানিয়ারচরে আর্থিক সহযোগিতা ও ফলের ঝুড়ি প্রদান করেছে নানিয়ারচর জোন (সুদক্ষ দশ)।

শুক্রবার (১৪ অক্টোবর) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নানিয়ারচর জোন কর্তৃক শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ৩৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসবে বিহার পরিচালনা কমিটির সভাপতি হাতে আর্থিক সহায়তা প্রদান করেন নানিয়ারচর জোনের ক্যাপ্টেন মোঃ রাজিন আকন। অপর দিকে বেতছড়ি রাজগিরি বন বিহারে ১৩তম দানোত্তম কঠিন চীবর দানে ফলের ঝুড়ি প্রদান করেন নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কাজি ফারুক।

“ধর্ম যার যার উৎসব সবার” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনপদে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন কর্তৃক খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ৩৩তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসবে আর্থিক সহায়তা প্রদান এবং রাজগিরি বনবিহারে ফলের ঝুড়ি প্রদান করা হয়েছে।

এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে সকল উৎসব পালনের লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা যাবে। নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।