শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

দীঘিনালায় ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছের বর্নাঢ্য র‌্যালি

১৫০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

বিশ্ব শান্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে ঈদ ই মিলাদুন্নবীর জশনে জুলুছছের এক বর্নাঢ্য র‌্যালি মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসা মাঠ থেকে ঈদ ই মিলাদুন্নবীর উপলক্ষে শুরু জশনে জুলুছের বর্নাঢ্য র‌্যালি বের করা হয় । পরে জশনে জুলুছ দীঘিনালা থানা বাজার এবং বোয়ালখালী নতুন বাজার প্রদক্ষিণ করে সড়ক ও জনপথ বিভাগের মাঠে সমাবেশে মিলাদ মাহফিলে সমবেত হয়। মিলাদ মাহফিলে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আসলাম উদ্দিনের

সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান উপদেষ্টা সাহসুফী জয়লান আবেদীন আল কাদেরী। মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী হায়দার, মাওলানা মোহাম্মদ সেলিম, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কবাখালী জালালাবাদ জামে মসজিদের মুয়াজ্জীন মোঃ মুবিন রাজা আল কাদেরী। পরে মিলাদ ও কিয়াম করে মুনাজাতের মাধ্যমে জশনে জুলুছের অনুষ্ঠান শেষ হয়। এসময় সমৃদ্ধ বাংলাদেশ, সকল মুসলিম উম্মাহর শান্তি ও রহমত কামনা করা হয়।