শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা

১০৮

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের গাউসিয়া কমিটির আয়োজনে জশনে জুলুছ উদযাপন করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজার মসজিদ থেকে শুরু হয়ে তালুকদার পাড়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

জশনে জুলুসে উদযাপন কমিটির সভাপতি ফজল কাদের ও সদস্য সচিব হাফেজ জাহেদুল আলম এর নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা নুরুল আলম মেম্বার ও মাদ্রাসা কমিটির সভাপতি জয়নুল তালুকদার, মফিজ আহাম্মদ তালুকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ জশনে জুলুসে উপস্থিত ছিলেন।

দুপুর ১ টা ৩০ মিনিটে রাজস্থলী থানা পুলিশের উদ্যােগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, আজকের এই দিনে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন ঘটেছে। ফলে কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। নবী- রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত