শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

ভারত সীমান্তে ঠেগামুখ সফরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

১২২

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

ভারত সীমান্ত এলাকায় ঠেগামুখে সফরসঙ্গীদের সাথে নিয়ে সফর করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বৃহস্পতিবার(৬অক্টোবর) সকালে বরকল উপজেলা পরিষদ থেকে ঠেগামুখে সফরের উদ্দেশ্য যাত্রা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কবির বিন আনোয়ার।ওইসময় তাদের(সিনিয়র সচিব ও সফরসঙ্গীদের) ঠেগামুখ এলাকাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এসময় সফরসঙ্গী হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শাহাজান খান ও ব্যক্তিগত সহকারী (পিএস) স.ম. আজাহারুল ইসলাম, দক্ষিণ পূর্বাঞ্চল জোন,বাংলাদেশ পানি উন্নয়নবোর্ড চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী প্রামাণিক,রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ(পওর)বিভাগ,পানি উন্নয়নবোর্ড এর নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা,রাঙ্গামাটি জেলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ(পওর) উপ-বিভাগীয় প্রকৌশলী বদরুল মনির খানাপী ও উপ-সহকারী প্রকৌশলী রুপান্ত চাকমা সহ অন্যান্যরা ছিলেন।

এদিকে,ভারত সীমান্তবর্তী এলাকা ঠেগামুখ সফর শেষে আসার পথে আইমাছড়া ইউনিয়নে বগাছড়ি খাল পরিদর্শন করেছেন সিনিয়র সচিব মোঃ কবির বিন আনোয়ার ।